সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির

 

ভিনিউজ : জাতির উদ্দেশে ভাষণে প্রপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনছবির
ছবির ক্যাপশান,জাতির উদ্দেশে ভাষণে প্রপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
নির্বাচনে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।

সিইসি বলেন, “সবাই স্বতস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন”।

এই নির্বাচন স্বার্থক করে তুলতে সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করেন তিনি।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন তিনি।

পূর্বের খবরবিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ
পরবর্তি খবররয়টার্সকে মার্কিন রাষ্ট্রদূত : জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র ফন্ট সাইজ: