‘১২ ফেব্রুয়ারিই নির্বাচন হবে’ মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

 

ভিনিউজ : বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি তারিখেই অনুষ্ঠিত হবে বলে মার্কিন কূটনীতিকদের কাছে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মার্কিন কূটনীতিক আলবার্ট গম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে বুধবার এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বাসস’।

নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে জানান অধ্যাপক ইউনূস। “কে কী বলল, তা বিবেচ্য নয়। ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এর এক দিন আগে বা পরে নয়,” বলেন প্রধান উপদেষ্টা।

অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও মার্কিন কূটনীতিকদের জানান তিনি।৪ ঘন্টা আগেআসন সমঝোতা নিয়ে জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত

আসন্ন সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে পূর্বঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।তবে ঠিক কী কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হলো, সেটি পরিষ্কার করা হয়নি।

“১৪ জানুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটে আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে,” বিবৃতিতে বলা হয়েছে।

আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

পূর্বের খবরসিএনএন প্রতিবেদন : ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা, মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ
পরবর্তি খবরআশরফ হাকিমির প্রেমে পড়েছেন নোরা!
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!