সমর্থকদের খোলা চিঠি এমবাপের, বিশ্বকাপে ব্যর্থতার যন্ত্রণা এখনও বয়ে বেড়াচ্ছেন ফ্রান্সের অধিনায়ক

 

ভিনিউজ ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে হারের যন্ত্রণা এখনও বয়ে বেড়াচ্ছেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেও দেশকে চ্যাম্পিয়ন করতে পারেননি ফ্রান্সের অধিনায়ক। অবশেষে মুখ খুললেন এমবাপে। পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন সমর্থকদের।

সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন এমবাপে। তাতে সোনার বুটজয়ী ফুটবলার জানিয়েছেন, বিশ্বকাপে ব্যর্থতার যন্ত্রণা এখনও বয়ে বেড়াচ্ছেন। তিনি লিখেছেন, ‘‘সকলকে ধন্যবাদ। একটা মাস নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে চেয়েছিলাম। ফ্রান্সের জার্সি পরে মাঠে নামা আমাদের কাছে গর্বের। আমরা যে আবেগ নিয়ে মাঠে খেলেছি, তেমনই আবেগ নিয়ে গ্যালারিতে বা টেলিভিশনের সামনে বসেছিলেন সমর্থকেরা। আমরা দলগত ফুটবল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি। এটা খুবই কষ্টের। হয়তো বেশ কিছু দিন এই যন্ত্রণা আমাদের বয়ে বেড়াতে হবে। এই কষ্ট লুকিয়ে রাখতে চাই না। হয়তো আপনাদের আরও ভাল সমাপ্তি উপহার দিতে পারতাম। কিন্তু সব কিছু তো আমাদের হাতে নেই। এটুকু বলতে পারি, আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছিলাম।’’

সোনার বুট জেতার কৃতিত্ব একা নিতে চাননি এমবাপে। সতীর্থদের সাহায্যের কথা বলেছেন ফ্রান্সের অধিনায়ক। তাঁর বক্তব্য, সকলে মিলে চেষ্টা না করলে, দলগত সংহতি ছাড়া এই অর্জন সম্ভব হত না। তিনি লিখেছেন, ‘‘ছোট থেকে অন্তত একটা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতাম। সেখানে তিন বার বিশ্বকাপ খেললাম। এক বার চ্যাম্পিয়ন হয়েছি। এক বার দেশকে নেতৃত্ব দিয়েছি। এগুলো কখনও ভুলব না।’’

কোচ দিদিয়ের দেশঁ এবং দলের অন্য সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন এমবাপে। উল্লেখ্য, তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪-৬ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে শেষ করে ফ্রান্স। বিশ্বকাপের পর আপাতত ছুটি কাটাচ্ছেন। কিছু দিন পর যোগ দেবেন রিয়াল মাদ্রিদের প্রাক মরসুম প্রস্তুতিতে।

পূর্বের খবরইঞ্জিনিয়ারিং থেকে বলিউড: প্রত্যাখ্যান পেরিয়ে কৃতি সেননের জয়যাত্রা, শতকোটির সম্পদের মালিক
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!