রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে অপু বিশ্বাস যা লিখলেন

রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে অপু বিশ্বাস যা লিখলেন

ভিনিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপি জোট সমর্থিত প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৩৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন রুমিন ফারহানা। ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১,১৮,৫৪৭ ভোট পেয়ে নির্বাচনে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে ৮০,৪৩৪ ভোট পেয়েছেন।

নির্বাচনী এই বিজয়ের পর শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন রুমিন ফারহানা—দলীয় কর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন অঙ্গনের মানুষ তাকে বার্তা পাঠাচ্ছেন। রাজনৈতিক জনপ্রিয়তার পাশাপাশি সংস্কৃতি জগত থেকেও শুভেচ্ছার স্রোত নামছে।

এই শুভেচ্ছার অংশ হিসেবে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস তাঁর ফেসবুক স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। পোস্টে অপু বিশ্বাস উদযাপন ও উচ্ছ্বাসের ভাষায় রুমিন ফারহানার পরিচ্ছন্ন রাজনৈতিক সংগ্রাম ও বিজয়ের প্রশংসা করেছেন, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে নজর কাড়ছে এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

পূর্বের খবরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : ঢাকার বিজয়ী হলেন যারা
পরবর্তি খবরহোটেল-ফ্লাইটের ভাড়া চার গুণ : ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সোল্ডআউট
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!