যুক্তরাষ্ট্রের কল্যাণে আজই বিশ্বকাপের টিকিট পেয়ে গেলো বাংলাদেশের মেয়েরা

 

ভিনিউজ : ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে চলমান বিশ্বকাপ বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয়ে সুপার সিক্সের শীর্ষে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হার নিশ্চিত হওয়ায় আরও দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দল নিয়ে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই ৮ দল সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। নেপালে অনুষ্ঠিত বাছাইপর্ব থেকে বাকি ৪টি দল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। আজ প্রথম দল হিসেবে অপরাজিত থেকে সেই টিকিট নিশ্চিত করল বাংলাদেশ।

পূর্বের খবরভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ : মার্কিন রাষ্ট্রদূত
পরবর্তি খবরবাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!