মুগ-মুসুর নয়, কোন তিন ডাল খেলে কিডনি ভাল থাকবে, পাথর হওয়ার ঝুঁকি থাকবে না

 

তানিয়া রহমান

ভিনিউজ : ডাল-ভাত খেতে পছন্দ করেন? ডালে ভরপুর প্রোটিন ও ফাইবার আছে যা শরীরের জন্য ভাল। ডাল কিন্তু কিডনিও ভাল রাখে, তবে সব ডাল নয়। আমাদের হেঁশেলের এমন কিছু ডাল আছে যা খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকবে না।
ডালে রয়েছে ভরপুর পুষ্টিগুণ। বাড়িতে দুপুর বা রাতের খাওয়া মানে কোনও না কোনও রকম ডাল থাকবেই। আর ডাল বলতেই মুগ বা মুসুর ডালের কথাই প্রথম মনে হয়। প্রোটিন ডায়েটের জন্য এই দুই ডালের জুড়ি মেলা ভার। তবে যদি কিডনি ভাল রাখতে হয়, তা হলে মুগ বা মুসুর নয়, খেতে হবে এমন কিছু ডাল যা কেবল কিডনি নয়, ভাল রাখবে লিভারের স্বাস্থ্যও। কিডনি যদি দুর্বল হয় কিংবা যদি দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিনের ওঠানামায় ভুগে থাকেন, তা হলে মুগ বা মুসুর নয়, খেতে হবে তিন রকম ডাল যা প্রায় সব বাড়িতেই মজুত থাকে, কিন্তু যেগুলির স্বাস্থ্যগুণ নিয়ে সচেতনতা কম।

ছোলার ডাল

ছোলার ডালে রয়েছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, আয়রন, ক্যালশিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ। এই ডালের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) বেশ কম, তাই সুগার বেড়ে যাওয়ার ভয় নেই। ছোলার ডালে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে শর্করার মাত্রা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা নেয়। উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিস কিডনির ক্ষতি হওয়ার দু’টি প্রধান কারণ। ছোলার ডালে থাকা পুষ্টি উপাদানগুলি শরীরে টক্সিন দূর করে, ফলে কিডনির উপর বেশি চাপ পড়ে না।

বিউলির ডাল আর পোস্তর প্রতি আলাদাই আবেগ আছে অনেকের। বিউলির ডাল খেতে যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকরও বটে। এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ভিটামিন বি-কমপ্লেক্স রয়েছে। বিউলির ডালে থাকা উচ্চমাত্রার ফাইবার এবং আয়রন শরীরের বিপাকক্রিয়া ঠিক রাখে, টক্সিন দূর করে। কিডনি রোগীদের ক্ষেত্রে রক্তে ইউরিয়ার মাত্রা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। বিউলির ডালে থাকা উপাদানগুলি শরীরে রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে এবং ইউরিয়ার মতো বর্জ্য দূর করে দেয়।

অড়হর ডাল

অড়হর ডাল খেতে সুস্বাদু, স্বাস্থ্যগুণসম্পন্নও বটে। এই ডালে উদ্ভিজ্জ প্রোটিনের মাত্রা বেশি। ফাইবার, ফোলিক অ্যাসিড, আয়রন, ক্যালশিয়াম এবং পটাশিয়ামও পর্যাপ্ত পরিমাণে আছে। নিয়মিত অড়হর ডাল পরিমিত পরিমাণে খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে, যা কিডনিতে অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে সাহায্য করে। এই ডালে গ্লাইসেমিক ইনডেক্সও কম থাকে, তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতেও এই ডাল উপকারী। ডায়াবিটিসের রোগীরাও এই ডাল খেতে পারেন।

পূর্বের খবরবিলংগিং: আ জার্নি অব লাভ : সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় অজানা ভারত, প্রেম, শোক, ক্ষমতা ও রাজনীতির অন্তরালের কথা
পরবর্তি খবরকপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!