মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

 

ভিনিউজ : পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির নির্দেশে বৃহস্পতিবার রাজ্যের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। ফলে সাংবিধানিকভাবে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী রইলেন না বলে বলা হচ্ছে। বিধানসভার মেয়াদ শেষ হওয়া এবং সাম্প্রতিক নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যেই লোকভবনের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) নং ধারার (বি) উপধারা অনুযায়ী বিধানসভা ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পরাজয় স্বীকার করেননি এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে অস্বীকার করেছেন। যদিও তিনি পদত্যাগ করেননি, লোকভবনের এই বিজ্ঞপ্তি জারির পর তার মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ কার্যত সমাপ্ত হয়েছে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে বিপুল জয় লাভ করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে এগিয়ে গিয়েছে। নতুন সরকার গঠনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। ৯ মে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

পূর্বের খবররবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী : শিল্পকলায় রবীন্দ্রজয়ন্তী উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শুরু
পরবর্তি খবর“এটি না কোভিড, না ইনফ্লুয়েঞ্জা, এর ছড়ানোর ধরন একেবারেই আলাদা”, হান্টাভাইরাস সম্পর্কে ডব্লিউএইচও