সারাদেশ মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া: শ্রী পদ্মনাভ ঠাকুর

 

কোটালীপাড়া, (গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

ভিনিউজ : গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুর বলেন,সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্ব প্রথম মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন। ১৯৯২ সালে আমরা প্রথম ঢাকায় মহাসমাবেশ করেছিলাম। সেই মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।খালেদা জিয়ার আমাদেরকে প্রথম ঢাকা যাওয়ার অনুমতি দিয়েছেন। রাজপথে আমাদেরকে কীর্তন করার অনুমতি দিয়েছেন।

গতকাল রবিবার রাতে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কাজী মন্টু কলেজ মাঠে অনুষ্ঠিত এস এম জিলানীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এ সব কথা বলেন।

তিনি জনসভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন,আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে দেশের প্রাধানমন্ত্রী হবেন তারেক রহমান।তার সাথে আমার দীর্ঘ সময় বৈঠক হয়েছে।তারেক রহমান আমাকে কথা দিয়েছে, ওড়াকান্দির উন্নয়ন ও হরিচাঁদ ঠাকুরকে প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা প্রয়োজন তিনি তাই করবেন।

নির্বাচনী এই জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বলেন,আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই।আপনারা আমাকে একটি বারের মতো ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো।
তিনি আরো বলেন, আমার দলের কোন সদস্য দ্বারা যদি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার কোন জনগণ হয়রানি বা নির্যাতনের শিকার হয় তা হলে আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ দলীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করবো।
সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এস এম জিলানীর নির্বাচনী এই জনসভায় জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পূর্বের খবরশান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড
পরবর্তি খবরনির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!