ভিন গ্রহে মিলল প্রাণের সন্ধান! নাসার টেলিস্কোপে তোলপাড় মহাবিশ্ব…

 

মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে অসাধারণ আবিষ্কারের দ্বারপ্রান্তে জ্যোতির্বিজ্ঞানীরা! সৌরজগতের বাইরেও মিলল সম্ভাব্য জীবনের সন্ধান! জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, জেডব্লিউএসটি (JWST) ব্যবহার করে গবেষকরা ‘কেটু-এইটটিনবি’ (K2-18b) নামে পরিচিত এক দূরবর্তী পৃথিবীর বায়ুমণ্ডলে, রাসায়নিক চিহ্ন সনাক্ত করেছেন! পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ। জেডব্লিউএসটি টেলিস্কোপট ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডায়মিথাইল ডায়সালফাইড (DMDS) সনাক্ত করেছে। যা পৃথিবীতে প্রায় একচেটিয়া ভাবে জীবন্ত জীবাণু যেমন শৈবাল দ্বারা উৎপন্ন হয়।

পৃথিবীর আকারের প্রায় ২.৫ গুণ বড় এই ‘কেটু-এইটটিনবি’, তার নক্ষত্রের ‘বাসযোগ্য অঞ্চল’-এ অবস্থিত, কক্ষপথের দূরত্ব যেখানে তরল জল পৃষ্ঠে থাকতে পারে। এই গ্যাসগুলির সনাক্তকরণ, এই সম্ভাবনারই ইঙ্গিত দেয় যে সেই গ্রহে এক সমৃদ্ধ জীবমণ্ডল রয়েছে। এমনকী বিশ্বব্যাপী মহাসাগরও ধারণ করতে পারে। এই গবেষণায় নেতৃত্ব দেওয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিজ্ঞানী অধ্যাপক নিক্কু মধুসূধন বলছেন, এখনও পর্যন্ত সৌরজগতের বাইরে প্রাণের সন্ধানের সবচেয়ে শক্তিশালী প্রমাণ মিলল। আমি বাস্তবসম্মতভাবে বলতে পারি যে, আমরা এক থেকে দু’বছরের মধ্যে এই সংকেতটি নিশ্চিত করতে পারব।’ তিনি আরও বলেছেন যে, তাঁরা পৃথিবীতে পাওয়া গ্যাসের ঘনত্বের চেয়ে হাজার হাজার গুণ বেশি গ্যাসের ঘনত্ব সনাক্ত করেছেন। যা একটি ভিনগ্রহী সমুদ্রে জীবাণুজীবের প্রাণের উপস্থিতির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

-জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো

পূর্বের খবরএকিউএলআইয়ের প্রতিবেদন : বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
পরবর্তি খবরবলিউড ছেড়ে গুগলের উচ্চপদে ময়ূরী কাঙ্গো