বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

 

ভিনিউজ : বিরোধী দলের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধী দলের ওপর এখনো “স্বৈরাচারের ভূত” ভর করেছে এবং তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “স্বৈরাচার পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার ভূত রয়ে গেছে।” তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনসম্পৃক্ত কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তারেক রহমানের অভিযোগ, অতীতে একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং দেশের উন্নয়ন ব্যাহত করেছে। তিনি বলেন, সেই শক্তি এখনো সক্রিয় এবং বিভিন্নভাবে সরকারের উদ্যোগে প্রতিবন্ধকতা তৈরি করছে।

 

পূর্বের খবরবর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ, ঐক্যের বার্তা
পরবর্তি খবরবিবিসি প্রতিবেদন : যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!