বিজয়-রশ্মিকার বিয়ের অনুষ্ঠান কেন এড়িয়ে যাচ্ছেন তমন্না ভাটিয়া?

 

ভিনিউজ : কিছু দিন আগেই সদ্‌গুরুর আশ্রমে গিয়ে শিবরাত্রি পালন করেছিলেন তমন্না ভাটিয়া। তাঁকে নাচতেও দেখা গিয়েছিল। কিন্তু বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার প্রীতিভোজের আসরে তিনি উপস্থিত থাকবেন না। সটান নিজেই জানিয়ে দিলেন অভিনেত্রী। কিন্তু কেন?

বর্তমানে বলিউডে বেশ কিছু কাজ করলেও বিজয়, রশ্মিকা ও তমন্না তিন জনেরই কাজ শুরু দক্ষিণী জগৎ থেকেই। তা-ও তারকাজুটির থেকে নিমন্ত্রণ পেয়েও যাবেন না তমন্না। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিয়ে করতে চলেছেন রশ্মিকা ও বিজয়। কিন্তু প্রীতিভোজের আসর বসছে ৪ ফেব্রুয়ারি। বিয়ে হচ্ছে উদয়পুরে। কিন্তু দক্ষিণী জগতের তারকাদের কথায় মাথায় রেখেই প্রীতিভোজের আয়োজন হায়দরাবাদে। কিন্তু থাকবেন না তমন্না।

সম্প্রতি ছবিশিকারিদের মুখোমুখি হন তমন্না। তখন তাঁকে প্রশ্ন করা হয়, ‘বিরোশ’-এর বিয়েতে তিনি যাচ্ছেন কি না। হাসতে হাসতে তমন্না প্রথমে শুভেচ্ছা জানান হবু দম্পতিকে। তার পরে জানিয়ে দেন, তিনি উপস্থিত থাকবেন না। কারণ জানতে চাওয়ায় তিনি বলেন, “শুটিং করছি এখন।” বর্তমানে সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। তাই ‘বিরোশ’-এর বিয়েতে তিনি যাচ্ছেন না।

-আনন্দবাজার

পূর্বের খবরঈদযাত্রায় ট্রেনের কোন তারিখের টিকিট কবে মিলবে
পরবর্তি খবরভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!