বিচ্ছেদের গুঞ্জনে জল! দীপাবলির আলোয় হাত ধরাধরি করে ফিরলেন অভিষেক-ঐশ্বর্যা

ভিনিউজ ডেস্ক: বিচ্ছেদের জল্পনা, নানা গুঞ্জন আর সামাজিক মাধ্যমে চলতে থাকা আলোচনা-সবকিছুকে যেন এক মুহূর্তে পেছনে ফেলে দিলেন বলিউডের তারকাদম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রায় বচ্চন। দীর্ঘদিন পর আবারও একসঙ্গে তাঁদের এমন ঘনিষ্ঠ উপস্থিতি নজর কেড়েছে ভক্ত ও অনুরাগীদের। মুম্বইয়ে পোশাকশিল্পী মণীশ মলহোত্রের আয়োজিত দীপাবলির তারকাখচিত অনুষ্ঠানে একে অপরের হাত ধরে হাজির হন এই তারকা জুটি।

৫ নভেম্বর মুম্বইয়ে বসেছিল মণীশ মলহোত্রের দীপাবলির বিশেষ আয়োজন। বলিউডের বহু পরিচিত তারকা অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত, করিনা কাপুর খান, সইফ আলি খান, কাজল ও জেনেলিয়া ডি’সুজার মতো তারকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে সবার মধ্যেও বিশেষভাবে নজর কাড়েন অভিষেক ও ঐশ্বর্যা।

এদিন কালো শেরওয়ানিতে সেজেছিলেন অভিষেক। অন্যদিকে ঐশ্বর্যার পরনে ছিল সোনালি পাড়ের টকটকে লাল শাড়ি। অনুষ্ঠানের প্রবেশপথে হাত ধরে একসঙ্গে প্রবেশ করেন তাঁরা। আলোকচিত্রীদের সামনে দাঁড়িয়ে একসঙ্গে ছবিও তোলেন। এমনকি আলাদা আলাদা ছবি তোলার অনুরোধও তাঁরা এড়িয়ে যান। বরং পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ক্যামেরার সামনে ধরা দেন।

অনুষ্ঠানের সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁদের একসঙ্গে হাসিমুখে উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, দুজনকে এতটা আনন্দিত একসঙ্গে দেখে ভালো লাগছে। আবার কারও মতে, অভিষেক-ঐশ্বর্যার মধ্যে ২০০৮ সালের শুরুর দিকের সেই পুরোনো রসায়ন যেন আবার ফিরে এসেছে।

উল্লেখ্য, ১৯৯৯-২০০০ সালের একটি ফটোশুটের সূত্রে অভিষেক ও ঐশ্বর্যার পরিচয়। পরে ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘উমরাও জান’, ‘গুরু’ ও ‘ধুম ২’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। ২০০৭ সালের ২০ এপ্রিল মুম্বইয়ে বচ্চন পরিবারের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১১ সালে জন্ম হয় তাঁদের মেয়ে আরাধ্যার।

গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে এই তারকা দম্পতির সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও তাঁরা প্রকাশ্যে বিচ্ছেদের বিষয়ে কোনো ঘোষণা দেননি। বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতিও সেই জল্পনাকে বারবার নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। মণীশ মলহোত্রের দীপাবলির আসরে তাঁদের হাত ধরাধরি করে উপস্থিতি সেই আলোচনায় আবারও নতুন মাত্রা যোগ করল।

পূর্বের খবরলস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র ভারতীয় বংশোদ্ভূত নিথ্যা রমন: কে এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট
পরবর্তি খবরসিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!