বলিউড : ২০২৭-এর ঈদে বক্স অফিসে মুখোমুখি সালমন-প্রভাস, বড় লড়াইয়ের ইঙ্গিত

 

ভিনিউজ ডেস্ক

ঈদ মানেই সালমন খান-বলিউডে দীর্ঘদিনের এই সমীকরণ এবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। ২০২৭ সালের ঈদে একই সময়ে বড় পর্দায় হাজির হতে পারেন বলিউডের ভাইজান সালমন খান ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা প্রভাস। ফলে আগামী ঈদে বক্স অফিসে দুই তারকার মধ্যে বড় ধরনের লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

সালমনের নতুন ছবিটি পরিচালনা করছেন দক্ষিণী পরিচালক বামশী পৈডিপল্লী। দিল রাজুর প্রযোজনায় নির্মীয়মাণ ছবিটির আপাতত নাম ‘এসভি৬৩’। ছবিটির চূড়ান্ত নাম ও মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্রের খবর, নির্মাতারা ২০২৭ সালের ঈদকে ছবিটি মুক্তির সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করছেন।

অন্যদিকে, প্রভাস অভিনীত ‘স্পিরিট’ ছবির মুক্তির তারিখ ইতিমধ্যেই নির্ধারিত। ছবিটি ২০২৭ সালের ৫ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। ওই সময় ঈদ পড়ায় প্রভাসের ছবি সরাসরি উৎসবের বাজারে প্রবেশ করবে। ফলে সালমনের ছবিও একই সময়ে মুক্তি পেলে দুই তারকার মধ্যে বক্স অফিস সংঘর্ষ অনিবার্য হয়ে উঠতে পারে।

সম্প্রতি এমন খবর ছড়িয়েছিল যে, সালমনের ছবির সঙ্গে সংঘাত এড়াতে ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে। তবে সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ পরিবর্তন করা হচ্ছে না। নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৭ সালের ৫ মার্চই ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

‘স্পিরিট’ পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি ডিমরী। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কেও। তবে ছবির গল্প ও চরিত্র নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেননি। প্রভাসের আগের কয়েকটি বড় বাজেটের ছবির সাফল্যের কারণে ‘স্পিরিট’ ঘিরে দর্শকদের প্রত্যাশাও ইতিমধ্যে তুঙ্গে।

অন্যদিকে, সালমন খানও ঈদের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে ফিরিয়ে আনতে চাইছেন। গত দেড় দশকেরও বেশি সময় ধরে ঈদের বাজারে সালমনের ছবি বলিউডের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। তার নতুন ছবিতে বামশী পৈডিপল্লীর মতো দক্ষিণী পরিচালকের উপস্থিতি এবং দিল রাজুর প্রযোজনা ছবিটিকে আরও আলোচনায় এনেছে।

সবচেয়ে বড় বিষয়, একই সময়ে দুই তারকার ছবি মুক্তি পেলে শুধু তারকাদের জনপ্রিয়তাই নয়, প্রভাব পড়বে প্রেক্ষাগৃহের স্ক্রিন ভাগাভাগি, দর্শকসংখ্যা এবং বক্স অফিস আয়ের ওপরও। দুই ছবির বাজেট ও প্রচারণা ঘিরে প্রতিযোগিতাও তখন বাড়তে পারে।

তবে সালমনের ছবির মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তাই শেষ পর্যন্ত সত্যিই দুই ছবি একই দিনে বা একই ঈদে মুক্তি পাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, ২০২৭ সালের ঈদে সালমন খান ও প্রভাস মুখোমুখি হলে ভারতীয় সিনেমার বক্স অফিসে নিঃসন্দেহে তৈরি হবে বড়সড় লড়াই।

পূর্বের খবররাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দেননি, জানালেন রুমিন ফারহানা
পরবর্তি খবরইরানের সহযোগীদের অর্থনৈতিক শাস্তির হুমকি দিলেন ট্রাম্প
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!