বলিউড : উদয়পুরে বিয়ের প্রস্তুতি শুরু! হবু পুত্রবধূ রশ্মিকার জন্য কোন শর্ত রেখেছেন বিজয়ের মা?

 

ভিনিউজ : সোমবারই উদয়পুরে পৌঁছে গিয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে বলেই খবর। তারকাযুগলের সমাজমাধ্যমের পাতায়, কখনও পুলের ধারে সারি সারি গ্লাসের ছবি, কখনও নৈশভোজের আলোআঁধারি ছবি। বিজয়ের সঙ্গে বিয়ের আগে পাঁচ বছর একত্রবাস করেছেন রশ্মিকা। হবু পুত্রবধূর কাছে দুটি মাত্র শর্ত রাখেন বিজয়ের মা-বাবা। কী সেগুলি?

জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে গিয়ে ঘুড়ি ওড়ালেন! মুম্বই ফেরার আগে কোন অনুরোধ করলেন আমির খান?

সালটা ২০১৮। বিজয়-রশ্মিকা জুটির প্রথম ছবি ‘গীত গোবিন্দম’ সদ্য সাড়া ফেলেছে বক্সঅফিসে। সেই সময়ে এক সাক্ষাৎকারে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডাকে জিজ্ঞাসা করা হয়, পুত্রবধূর মধ্যে কোন কোন গুণ তিনি চান। তখন বিজয়ের মা বলেছিলেন, ‘‘আমি চাই আমার পুত্রবধূ আমার ছেলের খেয়াল রাখবে। নিঃশর্ত ভালবাসায় ভরিয়ে রাখবে আমার ছেলেকে। আর সেই সঙ্গে পাত্রী দক্ষিণ ভারতীয় হলে বেশি ভাল হয়। এটুকুই।’’

 

অনুরাগীদের মতে, বিজয়ের মায়ের মনের ইচ্ছা পূরণ হয়েছে। রশ্মিকা ও বিজয়ের বিয়েতে সব কিছুই হবে দক্ষিণ ভারতীয় কায়দায়। অতিথিদের অভ্যর্থনা জানানো হবে নারকেলের জল দিয়ে। সেটা দিয়েই শুদ্ধিকরণ হবে। খাবারের মেনুর প্রতিটি পদই দক্ষিণ ভারতীয় এবং কলাপাতায় খাবার পরিবেশন করা হবে বলে খবর। অনুরাগীরা অবশ্য তারকাযুগলের বিয়ের পরে একসঙ্গে ছবি দেখার অপেক্ষায় রয়েছেন।

আনন্দবাজার ডট কম

পূর্বের খবরই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৩৯ লাখ করদাতা
পরবর্তি খবরসাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান সম্পাদক পরিষদের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!