দুয়াকে নিয়ে নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বসিত রণবীর-দীপিকা

 

বিনোদন ডেস্ক : বলিউড তারকা দম্পতি রণবীর-দীপিকা বর্তমানে তাঁদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় সময় পার করছেন। সেই সঙ্গে দেড় বছরের কন্যা দুয়াকে ঘিরেও কাটছে তাদের আনন্দময় সময়। সম্প্রতি ছোট্ট দুয়ার জীবনের একটি বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করেছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি মুম্বাইয়ের Nita Mukesh Ambani Cultural Centre-এ মেয়েকে নিয়ে হাজির হন রণবীর সিংহ। এটিই ছিল দুয়ার জীবনের প্রথম লাইভ শো দেখার অভিজ্ঞতা। অনুষ্ঠান শেষে উচ্ছ্বাস প্রকাশ করে রণবীর জানান, এই মুহূর্তটি তাদের পরিবারের জন্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রণবীরকে বলতে শোনা যায়, “এটা আমাদের জন্য আরও বেশি বিশেষ, কারণ এটি আমাদের দুয়া বেবির প্রথম শো। নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারকে ধন্যবাদ, তারা বিশ্বের নানা সংস্কৃতি ও আয়োজন আমাদের সামনে তুলে ধরছে, যা স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় দীপিকা ও রণবীরের প্রথম সন্তান দুয়ার। এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা একাধিক সন্তানের ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, অভিনয়ে না এলে হয়তো সন্তানদের নিয়েই ব্যস্ত থাকতেন তিনি।

সম্প্রতি দ্বিতীয় সন্তানের আগমনের খবরও জানিয়েছেন এই জনপ্রিয় তারকা দম্পতি। ফলে পরিবারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেই ছোট্ট দুয়ার নানা নতুন অভিজ্ঞতা উপভোগ করছেন রণবীর ও দীপিকা।

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন : মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সবকিছু করবে রাশিয়া, আরাঘচিকে বলেছেন পুতিন
পরবর্তি খবরজ্বালানি লোডিং শুরু, নতুন যুগে প্রবেশ করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!