ঢাকা-৮ সহ ৩০টি আসনের ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

 

ভিনিউজ : ঢাকা-৮ সহ ৩০টি আসনের ভোট পুনর্গণনার দাবি জামায়াত । জামায়াত বলছে, ভোট পুনর্গণনা হলে অনেক আসনের ফল পাল্টে যাবে; এর মধ্যে ঢাকা-৮, ঢাকা-১৭, ঢাকা-১৩, ঢাকা-৬ আসনও রয়েছে।

ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে বিজয়ী করা হয়েছে এবং ফলাফল জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।

প্রসঙ্গত, এই নির্বাচনে জামায়াত এককভাবে ৬৮টি আসন পেয়েছে এবং জোটগতভাবে পেয়েছে ৭৭টি আসন। তরা সংসদের বিরোধী দল হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তারা আপাতত ৩০টি আসনের অভিযোগ পেয়েছেন। আরো কিছু আসনে পোলিং সেন্টার থেকে তথ্য নেওয়া হচ্ছে।

‘ইচ্ছাকৃতভাবে’ ফল বদলে দেওয়া, সন্ত্রাস, ম্যানিপুলেশন, জামায়াত প্রার্থীদের ‘রহস্যজনক’ কারণে ফেল করিয়ে দেওয়া, সর্বোপরি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলেছে দলটি।

“প্রশাসনের একদল এবং নির্বাচন কমিশনের একদল” লোক এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে বলেও দাবি করেন এহসানুল মাহবুব জুবায়ের।

পূর্বের খবরমানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান
পরবর্তি খবরশিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সংস্কৃতির চর্চা নিশ্চিত করতে হবে- সাবরিনা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!