চিকিৎসার জন্য তাপসী রানীর মানবিক সাহায্যের আবেদন

 

 

ভিানিউজ : সাতক্ষীরা সদর উপজেলার উত্তর পলাশপোল গ্রামের বাসিন্দা তাপসী রানী (৫২), উপজেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা সদর-এর ইউনিয়ন সমাজকর্মী, অস্থিমজ্জার বিরল রোগ ‘সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া’য় আক্রান্ত। তাঁর মেয়ে জয়া রানী মণ্ডল জানান, গত ২৪ মার্চ তাঁর মা অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায়, তাঁর রক্তের প্লাটিলেটের পরিমাণ অনেক কম। একপর্যায়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের বেঙ্গালুরুতে নেওয়া হয়। সেখানে তাঁর এই রোগ শনাক্ত হয়। রিপোর্ট অনুযায়ী, তখন তাপসী রানীর অস্থিমজ্জা স্বাভাবিক মাত্রার মাত্র ৫ শতাংশ রক্ত উৎপাদন করছিল।

জয়া রানী জানান, জমি বিক্রি ও বন্ধক রেখে পাওয়া অর্থ এবং আত্মীয়স্বজনের সহায়তায় এ পর্যন্ত তাঁর মায়ের চিকিৎসায় ৩২ লাখ টাকা ব্যয় হয়েছে। মূল চিকিৎসা শেষ হলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। আগামী কয়েক মাস তাঁকে নিয়মিত ওষুধ গ্রহণ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। কিন্তু এ অবস্থায় এসে পরিবার তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে।

জয়া রানী তাঁর মায়ের চিকিৎসার জন্য দেশের মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: জয়া রানী মণ্ডল, হিসাব নম্বর:
1801050035793, রাউটিং নম্বর: 090871094 , ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখা। (বিকাশ/নগদ/রকেট): 01752-391844

পূর্বের খবরআগামী ২৪-৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বিপৎসীমা অতিক্রমের শঙ্কা
পরবর্তি খবরইরান–যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!