চাঁবিপ্রবিপ্রথম প্রো-উপাচার্য হলেন হাইমচরের কৃতি সন্তান অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এই কৃতি সন্তানকে ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

​২০২৬ সালের ২২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এই নিয়োগ প্রদান করা হয়।

​​অধ্যাপক ড. লোকমান হোসেন ১৯৭৫ সালের ২ জানুয়ারি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চীনের শীর্ষস্থানীয় পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জৈব সংশ্লেষণ (অর্গানিক সিনথেসিস) বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

​​রসায়ন শিক্ষায় তাঁর বহুমুখী গবেষণা রয়েছে। বর্তমানে তিনি পরিবেশ রসায়ন, বিশেষ করে বায়ুদূষণ ও জৈব দূষক নিয়ে কাজ করছেন। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

​চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল গবেষণায় অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমি অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

তিনি চাঁদপুর জেলা হাইমচর উপজেলা নয়ানী লক্ষীপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি আজীবন সদস্য চাঁদপুর জেলা সমিতি এবং সাধারণ সদস্য হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি।

​প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই মেয়াদেই তিনি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী তিনি তাঁর ওপর অর্পিত প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

​চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি নবীন প্রতিষ্ঠানে প্রথম প্রো-উপাচার্য হিসেবে তাঁর এই যোগদান বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পূর্বের খবরসেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
পরবর্তি খবরসার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!