গোপালগঞ্জ প্রতিনিধি।।
ভিনিউজ : গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় সুবল দাস(৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার দক্ষিণ চণ্ডীবর্দী এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-গ ১২২৪১২) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার খাঁদে পড়ে যায়।
পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস আহত ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত্ ঘোষনা করেন।নিহত সুবল দাস সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল-আল-মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




