এ মাসেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, ভাতা আগের হারেই ভাতা

ভিনিউজ : নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও আপাতত আগের হারেই ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তারা যে হারে ভাতা পেতেন, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত সেই হারেই ভাতা দেওয়া হবে। সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

এদিকে, চলতি মাসের শেষেই বাড়তি বেতন পেতে শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত নতুন মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান করেছে সরকার। গত ১৯ সেপ্টেম্বর এ আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরবর্তী সময়ে কার্যকর হবে বলে আগেই জানিয়েছিল সরকার।

নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে বেতন-ভাতা কার্যকর করা হবে।

পূর্বের খবরহইহুল্লোড়ে রঙিন হয়ে উঠত সেই সময়গুলো: অপু বিশ্বাস
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!