এক অর্থবছরে দেশে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

এক অর্থবছরে দেশে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

ভিনিউজহ ডেস্ক : সদ্যবিদায়ি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স আহরণে পূর্বের রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। এক বছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন বা ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩.৯১ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার। ২০২২-২৩ অর্থবছরে এসেছিল ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার বা ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলার।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, সদ্যবিদায়ি অর্থবছরের জুন মাসে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুনই এসেছে ১২০ মিলিয়ন ডলার। তবে গত বছরের একই সময়ে, অর্থাৎ জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

আগের অর্থবছরে (জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫) এ পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার।

পূর্বের খবরনতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন
পরবর্তি খবরপ্রতিবাদের ভাষা হয়ে ওঠা ‘রিভেঞ্জ ড্রেস’: ৩২ বছর পরও অনুপ্রেরণার নাম ডায়না
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!