ঈদুল আজহা : প্রবাসী আয়ে সুবাতাস

 

ভিনিউজ : আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান বলেন, ‘চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।’

 

পূর্বের খবরঈদের ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে :বন্ধ থাকবে ঈদের দিন
পরবর্তি খবরপরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!