ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

 

ভিনিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় অস্থির অঞ্চল পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হওয়ার দাবি করা হয়েছে। একই সঙ্গে তার চালানো একটি বেসামরিক বিমানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। খবর দ্য গার্ডিয়ানের।

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির (টিপিএনপিবি) মুখপাত্র সেবি সামবোম জানান, নিহত পাইলটের নাম নিকোলাস এফ. গসেলিন। তিনি দাবি করেন, হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে বিমানটি অবতরণের পর বিদ্রোহীরা সেটিতে আগুন ধরিয়ে দেয়।

সামবোমের অভিযোগ, বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার সামরিক সদস্যদের পরিবহন করছিল এবং টিপিএনপিবি ঘোষিত সতর্কবার্তা অমান্য করছিল। তিনি এ ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের উদ্দেশে একটি বার্তা বলেও উল্লেখ করেন।

সম্পদসমৃদ্ধ পশ্চিম পাপুয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংঘাত চলছে। সাম্প্রতিক বছরগুলোতে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের কাছে উন্নত অস্ত্র পৌঁছানোয় হামলার সংখ্যা ও প্রাণহানি বেড়েছে।

অন্যদিকে, পাপুয়ায় ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ-সামরিক বাহিনীর মুখপাত্র ইউসুফ সুতেজো জানান, ইয়াহুকিমোর একটি বিমানবন্দরে এক মার্কিন পাইলটের পরিচালিত একটি বিমান পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। বিমানটিতে সাতজন পাপুয়া যাত্রী ছিলেন।

তবে বিমানটি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে কি না এবং মার্কিন পাইলট নিহত হয়েছেন কি না, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

পূর্বের খবরকিয়েভে রাশিয়ার হামলায় মৃত ২৯, আহত প্রচুর
পরবর্তি খবর২১ বছর পর ম্যাডোনার নতুন অ্যালবাম কি প্রত্যাশা পূরণ করল?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!