আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ – সেলিমুজ্জামান সেলিম

 

নিজস্ব সংবাদদাতা, কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ)

ভিনিউজ : গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

তিনি বলেন, আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি আপনাদের সুখে-দুঃখে সেবক হিসেবে সবসময় পাশে থাকব।

রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের ফুলকুমারী গ্রামের যুব সংঘের আয়োজনে শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে পদাবলী কীর্তন কীর্তনিয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন।

সেলিমুজ্জামান আরও বলেন, আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।

এ সময় উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী দিগনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর, জলিলপাড় ইউনিয়নের ইউপি সদস্য সুমন মন্ডল প্রমুখ।

 

পূর্বের খবরঅতীতের অনেক নির্বাচনের তুলনায় এবার পরিবেশ অত্যন্ত চমৎকার, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে: ইসি আনোয়ারুল
পরবর্তি খবরআমরা একাত্তরকে সামনে রেখে চব্বিশকে ধারণ করতে চাই- এস এম জিলানী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!