হোয়াইট হাউজ করেসপনডেন্টস ডিনারে সোমবার রাতে গুলির ঘটনা: বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

 

 

ভিনিউজ ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবাই নিরাপদ থাকায় ‘স্বস্তি’ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই বিরক্তিকর ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।”

অন্যদিকে, সবাই নিরাপদ থাকার খবরে সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, “আমরা সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের প্রশংসা করি।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবার প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তিনি বলেন, “গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।”

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই “হামলার চেষ্টার তীব্র নিন্দা” জানিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত সবার মঙ্গল কামনা করেন।
হোয়াইট হাউজ করেসপনডেন্টদের নৈশভোজে এমন গুলির ঘটনায় “গভীরভাবে স্তম্ভিত” পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য “দোয়া ও শুভকামনা” জানিয়েছেন তিনি।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস-প্রেসিডেন্টের “নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করে” শুভেচ্ছা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।“আমরা শ্রদ্ধা জানাই” উল্লেখ করে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, “সহিংসতা কখনোই কোনো পথ হতে পারে না।

পূর্বের খবর১৫ সংস্থা ও অধিদপ্তরের শীর্ষ পদে বড় রদবদল, নতুন দায়িত্বে ১৫ অতিরিক্ত সচিব
পরবর্তি খবরলস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটনে! ধৃত বন্দুকবাজের নিশানায় ছিলেন ট্রাম্প এবং অন্য মার্কিন কর্তারা