স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

প্রথমার্ধে বেশ ভালো লড়াই করেছিল যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। ঘরের মাঠে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। মার্কিনিদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম।

ম্যাচের শুরুতেই লিড পায় বেলজিয়াম। ৯ মিনিটেই গোলের দেখা পায় বেলজিয়াম। বক্সের ভেতর বল জালে জড়ান চার্লস ডি কেটেলারা।

এরপর ম্যাচে ৩১ মিনিটে সমতায় ফিরে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এক ফ্রি–কিক থেকে গোল করেন মালিক টিলম্যান। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

৩৩ মিনিটে নিজের ও বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোল করেন ডি কেটেলারা। এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।

গোলের পর যুক্তরাষ্ট্রের উদ্‌যাপন

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বেলজিয়াম। মার্কিন গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলের সুযোগ নিয়ে বল জালে জড়ান হান্স ফানাকান।

রপর ম্যাচের যোগ করা সময়ের তিন মিনিটে যুক্তরাষ্ট্রে কফিনে শেষ পেরেক ঠোকেন রোমেলু লুকাকু। বেলজিয়ামের হয়ে চতুর্থ গোল করেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

পূর্বের খবররোনালদোর বিশ্বকাপ স্বপ্নের ইতি, শেষ মুহূর্তের গোলে স্পেনের জয়
পরবর্তি খবরডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফ্রি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!