ভিনিউজ ডেস্ক : মৃত্যুর তিন দিন পর আজ বৃহস্পতিবার হেমা মালিনী আবেগঘন পোস্ট করেন এবং প্রয়াত অভিনেতাকে ‘তার সবকিছু’ বলে উল্লেখ করেন।
তিনি লেখেন, ‘ধরমজি, তিনি আমার অনেক কিছুই ছিলেন—আমার স্বামী, আমাদের দুই মেয়ে ঈশা ও অহনার বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি, আর প্রয়োজনের সময়ে ভরসার জায়গা। এক কথায় তিনি ছিলেন আমার সবকিছু!’
তিনি আরও লেখেন, ‘ভালো-খারাপ সব সময়ে তিনি আমার সঙ্গে ছিলেন।’
একজন জননন্দিত তারকা হিসেবে ধর্মেন্দ্রর বিনয়ী চরিত্রের কথাও হেমা স্মরণ করেন, ‘তার নম্রতা এবং সর্বজনীন জনপ্রিয়তা তাকে এমন এক আইকনে পরিণত করেছে, যার সমকক্ষ আর কেউ নেই। চলচ্চিত্রজগতে তার খ্যাতি ও অর্জন চিরকাল টিকে থাকবে।’




