সহিংসতার ইতি না ঘটলে আবারও অভ্যুত্থানের হুঁশিয়ারি জামায়াত সেক্রেটারির

 

ভিনিউজ : নির্বাচন পরবর্তী সহিংসতার ইতি না ঘটলে দেশ আরও একটি অভ্যুত্থানের সাক্ষী হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ঐক্যের নেতারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি তোলেন।

নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাব – মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। রক্তদিয়ে গড়া জুলাই সনদ বাস্তবায়ন না হলে পুরোনো ফ্যাসিবাদের সঙ্গে যা হয়েছিল, নতুন ফ্যাসিবাদের সঙ্গেও সেটিই করা হবে৷

১১ দলের পক্ষ থেকে যেসব আসন নিয়ে ইসিতে অভিযোগ দেয়া হয়েছে সে সব বিষয়ে সুষ্ঠু সমাধানও চান জামায়াতের সেক্রেটারি।

তিনি বলেন, কোনো তালবাহানা না করে অভিযোগগুলো নিষ্পত্তি না করা হলে জনগণ তাদের ভোটের ফল রাজপথে নেমে আদায় করে নেবে৷

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন. গত ১২ ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকার নিয়ে তামাশা করা হয়েছে। প্রহসনের ফলাফলের পর সারাদেশে ১১ দলীয় নেতাকর্মীদের ওপর জুলুম করছে সাবেক মজলুম দল।

তিনি হুঁশিয়ার করে বলেন, রক্তস্নাত অভ্যুত্থানের পর আর কোনো ফ্যাসিবাদ এ দেশের মানুষ মেনে নেবে না। জুলাইয়ের চেতনা সমুন্নত না থাকলে আমরা আবার মাঠে নামবো।

পূর্বের খবরগোপালগঞ্জ-১ আসনের সাধারণ জনগণ সেলিমুজ্জামানকে মন্ত্রী হিসেবে দেখতে চায়
পরবর্তি খবরসংসদ সদস্য এস এম জিলানীর হস্তক্ষেপে টুঙ্গিপাড়ায় ভ্যান চালকদের টোল আদায় বন্ধ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!