,-স্টিভ রোজেনবার্গ,
ভিনিউজ : সোমবার সকালে রুশ সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম জুড়ে উঠে এসেছে মধ্যপ্রাচ্যে সংঘাতের সব খবর। রাশিয়ার দৈনিক ট্যাবলয়েড পত্রিকা মস্কভস্কি কোমসোমোলেতস-এর শিরোনাম, “যতই নিষ্ঠুরই শোনাক, কৌশলগত দৃষ্টিতে ইরান‑ইসরায়েল সংঘাত থেকে রাশিয়ার জন্য কিছু ‘প্লাস পয়েন্ট’ আছে।”
এসব তথাকথিত ‘প্লাস’‑এর মধ্যে রয়েছে বৈশ্বিক তেলের দাম বেড়ে যাওয়া এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মনোযোগ কমে যাওয়া।
ট্যাবলয়েডটি দাবি করে, “কিয়েভকে সবাই ভুলে গেছে।”
ব্যবসা-বাণিজ্য বিষয়ক দৈনিক কোমেরসান্ত লিখেছে, “মধ্যপ্রাচ্যে যেকোনো উত্তেজনা ইউক্রেন থেকে মনোযোগ সরিয়ে দেবে এবং সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমাদের অগ্রাধিকার বদলে দিতে পারে।”
পত্রিকাটি আরো লিখেছে, “তাত্ত্বিকভাবে রাশিয়া নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে। সংকট পুরোপুরি কাটাতে না পারলেও অন্তত উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। এতে মস্কো ওই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে পারবে।”
তবে কোমেরসান্ত সতর্কও করেছে: “উত্তেজনা বাড়তে থাকলে মস্কোর জন্য বড় ধরণের ঝুঁকি যেমন রয়েছে তেমনি ব্যয় বাড়ার সম্ভাবনাও রয়েছে। বাস্তবতা হলো, পাঁচ মাস আগে যে দেশের সঙ্গে রাশিয়া বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছিল, সেই দেশটির ওপর ইসরায়েলের ব্যাপক হামলা ঠেকাতে রাশিয়া অপারগ।




