রয়টার্সের প্রতিবেদন : হরমুজ প্রণালী দিয়ে ২৪ ঘণ্টায় চলাচল করেছে ৩৫টি জাহাজ

 

ভিনিউজ : হরমুজ প্রণালী দিয়ে ২৪ ঘণ্টায় চলাচল করেছে ৩৫টি জাহাজ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, ইরানি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-র সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জাহাজগুলোর চলাচল সম্ভব হয়েছে৷
তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কপলার এর আগে বুধবার হরমুজ দিয়ে ১০টি জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছিল৷ তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার চলাচল করেছিল ৪টি জাহাজ৷
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরান উচ্চ হারে মাশুল আদায় করে৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর তীব্র নিন্দা জানিয়েছেন৷ তিনি মনে করেন, ‘‘বিশ্বের কোনো দেশেরই তা মেনে নেওয়া উচিত নয়৷’’

পূর্বের খবরজিনিউজ : মাত্র ১৩ বছরেই ৪৩-এর পরিচালককে বিয়ে, পরিবর্তন করেন ধর্মও: একলা মা হিসেবে লড়াই