মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন নেতৃত্বে মীর হেলাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আজম খাজা মহাসচিব

চট্টগ্রাম প্রতিনিধি

ভিনিউজ : চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে ঐতিহ্যের আরেক নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিনের এই ক্লাবকে নতুন নেতৃত্বে এগিয়ে নিতে গঠন করা হয়েছে ১০১ সদস্যের নতুন কমিটি। এতে সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজাকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাব কর্তৃপক্ষ নতুন কমিটি গঠনের বিষয়টি ঘোষণা করে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সাহাব উদ্দীন শামীম। সাধারণ সম্পাদক হয়েছেন মোশাররফ হোসেন দিপ্তি এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক করা হয়েছে আহমেদ উল আলম রাসেলকে।

কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ১৫ জন। তারা হলেন-হাজী ইদ্রিছ মিয়া, মো. আবদুল মালেক, নিয়াজ মোহাম্মদ খান, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, জহির আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন বালি, আলী আব্বাস, দিদারুল আলম লাবু, মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম আলমগীর, মোহাম্মদ শাহ আলম, হাবিবুর রহমান, আলমগীর পারভেজ ও আছিফ চৌধুরী।

যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাতজন। তারা হলেন—ইকবাল হোসেন, সাহেদ আকবর, মোহামমাদ আবু বকর ছিদ্দিক, এনামুল হক রাজু, শরিফুল ইসলাম তুহিন, ইশতিয়াক আলম চৌধুরী ও রাজিব চৌধুরী।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফজলুল হক সুমন। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইয়াসির আরাফাত চৌধুরী। মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে দেওয়ান মাহমুদ লিটাকে এবং আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ওমর চৌধুরী।

এ ছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টনের পাশাপাশি ৫৪ জনকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রামের ভিত্তিক রাজনীতিতে পরিচিত মুখ। তিনি চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং একই বছরের মার্চে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। বর্তমানে তিনি দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী মীর হেলাল যুক্তরাজ্যে ব্যারিস্টার-অ্যাট-ল বিষয়ে পড়াশোনা করেছেন এবং লিংকনস ইন-এর সদস্য। তিনি চট্টগ্রামের মীরবাড়ির রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা মীর মোহাম্মদ নাছির উদ্দীন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। রাজনীতির পাশাপাশি মীর হেলাল সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত।

পূর্বের খবরব্রাজিলের কাছে চার গোল খেলেও লড়াইয়ে মন জয় ভারতের দর্শকদের
পরবর্তি খবরপৃথিবীতে দিন ছিল ১০ ঘণ্টার, চাঁদের দাপটে এত দিনে তা ৬০ ঘণ্টাও হয়ে যেতে পারত! ঠেকিয়ে রেখেছে সূর্যই
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!