ভিনিউজ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দেন। তিনি জানান, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখনো ‘ইতিবাচক ও ভবিষ্যৎমুখী’।
মোদি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ মন্তব্য ও আবেগ তিনি কৃতজ্ঞচিত্তে গ্রহণ করেছেন এবং তার জবাবে একই আন্তরিকতা প্রকাশ করেন।
এই মন্তব্য এমন এক সময় এল, যখন ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লি রাশিয়ার কাছ থেকে তেল কিনে মস্কোকে ইউক্রেন হামলায় পরোক্ষ সহায়তা করছে।
এদিকে, মোদির সাত বছর পর চীন সফর এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগদান দুই এশীয় দেশের সম্পর্কে নতুন উষ্ণতার ইঙ্গিত দিয়েছে।




