মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের দশকপূর্তি : নানা আয়োজনে উৎযাপিত 

 

ভিনিউজ : মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের দশকপূর্তি উপলক্ষে কলেজের জামতলায় আজ আলাপচারিতা, সংগীত পরিবেশনা, চা আড্ডার আয়োজন করা হয় কলেজের বাংলা বিভাগের উদ্যোগে। বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াদুদ, উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, কবি গবেষক ড. গাজী রহমান, মিরাজ উদ্দিন, রূপালী বিশ্বাস, নারগিস আক্তার প্রমুখ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন ড. মোহাম্মদ সারোয়ার হোসেন। সংগীত পরিবেশন করেন মোহনা, পৌলমী কুণ্ডু, ঐতিহ্য শাখারী পৃথা, অনিন্দিতা সরকার, মানসী হকসহ বিভাগের শিল্পীরা। উপস্থাপনা করেন এন্ড্রিয়া সরকার।

পূর্বের খবর২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
পরবর্তি খবরএনডিটিভি প্রতিবেদন : বন্ধু মোদিকে মহান ব্যক্তি বলে ভারত সফরের ইঙ্গিত দিলেন ট্রাম্প