মার্কিন দূতাবাসের জরুরি বার্তা : ভিসা বন্ড জমাদানে বাংলাদেশিদের জন্য

 

ভিনিউজ : যুক্তরাষ্ট্রে ভ্রমনেচ্ছু বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকের জন্য ভিসা পাওয়ার শর্ত হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার ভিসা বন্ড হিসেবে জমা দেওয়ার শর্ত আগেই ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। এ নিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার (১৯ জানুয়ারি) একটি বার্তা দিয়েছে।

বার্তায় লেখা হয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) পেতে অনুমোদিত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এই তারিখের আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে নতুন এই নিয়ম প্রযোজ্য হবে না।

নতুন বিধান অনুযায়ী, ভিসা সাক্ষাৎকারে কনসুলার কর্মকর্তা আবেদনকারীকে যোগ্য বিবেচনা করলে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করা হবে। কর্মকর্তার সরাসরি নির্দেশনা ছাড়া কোনও আবেদনকারী বন্ড জমা দিতে পারবেন না। সাক্ষাৎকারের আগে আগাম অর্থ পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং সে অর্থ ফেরতযোগ্যও নয়।

নির্দেশনা পেলে আবেদনকারীকে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ড জমা দিতে হবে। তৃতীয় পক্ষের ওয়েবসাইটে পরিশোধ করা অর্থের দায় নেবে না যুক্তরাষ্ট্র সরকার।

নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভ্রমণ না করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। তবে অনুমোদিত সময়ের বেশি অবস্থান, সময়মতো দেশত্যাগ না করা বা ভিসার শর্ত ভঙ্গ করলে বন্ড বাজেয়াপ্ত হতে পারে।

পূর্বের খবরগ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
পরবর্তি খবরবিবিসি প্রতিবেদন : বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্ত ২১শে জানুয়ারি, ‘বিকল্প’ হিসেবে আসতে পারে স্কটল্যান্ড?
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!