ভারতে যাত্রীবাহী বিমান তৈরি হবে, সমঝোতা স্মারক সই

 

ভিনিউজ ডেস্ক : ভারত ও রাশিয়ার দুটি কোম্পানি ভারতে যাত্রীবাহী বিমান তৈরির জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।
সমঝোতা অনুযায়ী, কোম্পানি দুটি যৌথভাবে ভারতে এসজে১০০ যাত্রীবাহী বিমান তৈরি করবে।

কোম্পানি দুটি হলো: হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড ও ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন।

ভারতীয় কোম্পানি তাদের বিবৃতিতে বলেছে, “এসজে১০০ বিমান দুই ইঞ্জিনের ছোটো এয়ারক্রাফট। এ পর্যন্ত এ ধরনের দুশোর মতো বিমান তৈরি হয়েছে এবং ১৬টির বেশি এয়ারলাইন তা ব্যবহার করছে”।

হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের ভাষ্য অনুযায়ী, এই প্রথম ভারতে যাত্রীবাহী বিমান তৈরি হতে যাচ্ছে।

-বিবিসি বাংলা

পূর্বের খবরজুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিও সুপারিশ করেছি : আলী রীয়াজ
পরবর্তি খবরজাতীয় নির্বাচন সময়মতো না-ও হতে পারে; তবে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: তাহের