ভারতে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা

 

ভিনিউজ ডেস্ক : ভারতে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা চেয়ে গত তিন দিন ধরেই বর্ষাকালীন অধিবেশনে আওয়াজ তুলছিলেন বিরোধী সংসদ সদস্যরা। বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হবে বলে আজ ঘোষণা করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

অবশেষে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে জানান যে, সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং এই বিষয় পদক্ষেপও নিশ্চিত করেছে।

বুধবার সন্ধ্যায় দিল্লির বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “সংসদে আপনারা কত সময় চান? সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা যাই চান সেটি সংসদের কার্য-উপদেষ্টা কমিটির মিটিংয়ে আপনারাই ঠিক করুন। বারো ঘণ্টা চান, আঠারো ঘণ্টা চান, বিরোধীরা যতই সময় চান না কেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত।”

বিরোধীদের বার্তা দিয়ে তিনি বলেন, “অভিযোগ পাল্টা অভিযোগ নয়, সমস্যার সমাধানে গঠনমূলক আলোচনা হওয়া উচিত এবং এই ক্ষেত্রে সরকারের সঙ্গে সঙ্গে বিরোধীদেরও দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্বশীল আলোচনায় আসতে হবে।”

যদিও তার প্রেস বার্তায় বিরোধীদের উপর অভিযোগও এনেছেন তিনি। তিনি উল্লেখ করেন, তেলেঙ্গানা ও ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেস ও কংগ্রেসের সঙ্গে বিরোধীদের জোট সরকার আছে। এরপরও সেখানে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে এসেছে।

পূর্বের খবরনৈতিক স্খলন প্রমাণিত: জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার
পরবর্তি খবরদেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!