সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ বিষয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব জমা দিয়েছে কমিশনের কাছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তাবে বলা হয়েছে, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১২টিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, ‘সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল হয়েছে, ২০২০ সালে হওয়ার কথা থাকলেও হয়নি।
এদিকে বেতন-ভাতা দ্বিগুণ করা হলে বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এ ছাড়া গড়ে ৯০ শতাংশ বৃদ্ধি করা হলেও প্রায় ৭০-৭৫ হাজার কোটি এবং ৮০ শতাংশ বৃদ্ধি করলে প্রায় ৬৫-৭০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।




