বিবিসি প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৭ জন নিহত

ভিনিউজ : দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দু’টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সেখানে এলোপাথাড়ি গুলিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন।

ভিনিউজ: শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত সময়ের মধ্যে হামলার ঘটনা দু’টি ঘটে, যা দেশটির সাম্প্রতি ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্দুক হামলা বলে বর্ণনা করা হচ্ছে।

এর মধ্যে গত শনিবার সন্ধ্যায় জোহানেসবার্গের কাছে একটি বারে আটজন বন্দুকধারীর একটি দল আকস্মিকভাবে হামলা চালায়। তাদের এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৭ জন নিহত এবং আরও ১৫ জন আহত হন।

ঘটনাস্থল থেকে পালানোর সময় বন্দুকধারীরা বেশকিছু যানবাহনে আগুনও ধরিয়ে দেয়।

এরপর রোববার ভোরে কেপটাউনের নিকটবর্তী একটি বিনোদন কেন্দ্রের বাইরে আরেকটি বন্দক হামলা হয়। সেখানে গুলি অন্তত ১০ জন নিহত এবং আরও ১১ জন আহত হন।

এসব ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর কয়েকদিন আগে, দেশটির ডারবান শহরের একটি বাড়িতেও বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে ১১ জনকে হত্যা করা হয়।

দক্ষিণ আফ্রিকায় অবৈধ অস্ত্রের ব্যাপক প্রচলন রয়েছে এবং বন্দুক হামলার ঘটনা কয়েক দশক ধরে একটি স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে।

প্রায় ছয় কোটি ২০ লক্ষ জনসংখ্যার দেশটিতে প্রতিদিন প্রায় ৬০টি হত্যাকাণ্ডের অভিযোগ নভিভুক্ত করছে সেখানকার পুলিশ।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অপরাধ চক্রগুলোর মধ্যে পাল্টা-পাল্টি হামলার ঘটনাও বেড়েছে, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সেখানকার পুলিশ।

যদিও সর্বশেষ দু’টি হামলার সঙ্গে ওইসব গ্যাংগুলো জড়িত কি-না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

পূর্বের খবরসাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি
পরবর্তি খবরডয়েসে ভেলে প্রতিবেদন : এর্দোয়ানকে ‘লাজুক একনায়ক’ বলায় তুরস্কে কৌতুকশিল্পীর বিচার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!