বিদেশে চিকিৎসার জন্য ডলার সীমা ৩০ হাজার করেছে বাংলাদেশ ব্যাংক

 

ভিনিউজ ডেস্ক : অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে
বিদেশে গিয়ে চিকিৎসার জন্য বিদেশি মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ১৫ হাজার ডলারের পরিবর্তে ৩০ হাজার ডলার পাঠানো যাবে।

একইসঙ্গে, বর্তমানে বিদেশে স্কুল পর্যায়ের পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করাতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক। তবে এখন থেকে অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। এক্ষেত্রে শর্ত হলো, ওই পড়াশোনা অবৈতনিক বা ফ্রি শিক্ষার সুযোগ নেই সেটি যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।

সার্কুলারে ব্যক্তিগত ভ্রমণ, বিদেশে চিকিৎসা, পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে ব্যক্তিপর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নিয়ে রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের অর্থ জমার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়মে, বাংলাদেশে বসবাসকারী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা দেশে আনলে তা আরএফসিডি হিসাবে জমা রাখতে হলে সংশ্লিষ্ট অর্থ কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমইউ ফরমে ঘোষণা করতে হবে। অর্থাৎ কাস্টমসে ঘোষণা করা বৈদেশিক মুদ্রাই এ ধরনের হিসাবে জমা রাখা যাবে।

-বিবিসি বাংলা

পূর্বের খবরকানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!