ভিনিউজ ডেস্ক : ১০ হাজার বছরের পুরনো গামে লেগে থাকা লালারসের নমুনা সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। সেই লালারসের নমুনার ডিএনএ পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, গামটি চিবিয়েছিল এক কিশোরী।
প্রস্তর যুগে একটি ‘চুইং গাম’-এর টুকরো চিবিয়ে ফেলেছিল এক কিশোরী। সেই টুকরোটিই সম্প্রতি উত্তর ইউরোপের ইস্টোনিয়ায় আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদেরা। ১০ হাজার ৫০০ বছর পরে সেই ‘চুইং গাম’ পরীক্ষা করেই ইস্টোনিয়ার টারটু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ধরে ফেললেন কিশোরীর চেহারা।
ৃৃৃ
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং প্রত্নতত্ত্ব বিভাগের গবেষকেরা জানিয়েছেন, ওই ‘গাম’ আসলে বার্চ গাছের ছালের গঁদ। তাতেই রয়েছে কিশোরীর দাঁতের দাগ। তার লালারসের নমুনাও ওই গঁদ থেকেই সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। সেই লালারসের নমুনার ডিএনএ পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, গামটি চিবিয়েছিল এক কিশোরী। তার মাথার চুলের রং ছিল বাদামি। চোখের মণির রংও ছিল বাদামি। ঐতিহাসিক বেটানি হিউ জানান, ইস্টোনিয়ার এই বিশ্ববিদ্যালয়ের কাছে সে দেশের জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষের ডিএনএ-র নমুনা রয়েছে। তা দিয়ে প্রাচীন যুগে ইস্টোনিয়ার মানুষজনের ডিএনএ-র সঙ্গে একটি জিনগত তুলনা করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা।




