পরিমনির শারদীয় শুভেচ্ছা, দেবীরূপে নজর কাড়লেন ৫১ সেকেন্ডের ভিডিওতে

পরীমনির শারদীয় শুভেচ্ছা, দেবীরূপে নজর কাড়লেন ৫১ সেকেন্ডের ভিডিওতে

ভিনিউজ ডেস্ক : শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও শুভেচ্ছা ছড়িয়ে দিতে দেবীর সাজে হাজির হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। নতুন সাজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে ভক্ত ও অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওতে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন এক রূপে। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে তার উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। ভিডিওটির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’। ছোট্ট এই বার্তার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রত্যাশা তুলে ধরেছেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা পাচ্ছেন পরীমনি। তার নান্দনিক সাজ, অভিব্যক্তি ও মিষ্টি হাসি নিয়ে মন্তব্য করছেন অনেকে। উৎসবের আবহে তার এই বিশেষ উপস্থিতিকে শারদীয় শুভেচ্ছার ব্যতিক্রমী প্রকাশ হিসেবেও দেখছেন অনুরাগীরা।

তবে সাম্প্রতিক সময়ে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন তিনি। পাশাপাশি একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করে আসল ও ভুয়া ভিডিও চেনার বিষয়ে অনুসারীদের সতর্কও করেছিলেন।

বিতর্কের সেই আলোচনা চলার মধ্যেই এবার উৎসবের সাজে নতুন বার্তা নিয়ে হাজির হলেন পরীমনি।

অন্যদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন পরীমনি।

পূর্বের খবরকলকাতা পূজা মন্ডপে পদপৃষ্ট হয় ১৭ জনের মৃত্যু, আহত বহু
পরবর্তি খবরমন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!