ভিনিউজ : প্রতিবেশী ক্যানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক চাপালো অ্যামেরিকা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন। বাকি দেশগুলির উপর ১৫ থেকে ২০ শতাংশ শুল্ক ধার্য করা হবে বলেই তিনি ঘোষণা করেছেন। তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি চিঠি প্রকাশ্য করেন তিনি। সেখানে ট্রাম্প ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জানিয়েছেন, ১ অগাস্ট থেকে এই শুল্ক চালু হবে। ক্যানাডা প্রত্যাঘাত করলে শুল্ক আরো বাড়বে বলেও হুমকি দেন তিনি। ক্যানাডার উপর অ্যামেরিকার রপ্তানি শুল্ক এপ্রিলে ঘোষিত ২৫ শতাংশ থেকে এক ধাক্কায় ৩৫ শতাংশ করা হয়েছে। এই পরিস্থিতি নিঃসন্দেহে কার্নিকে বিপদে ফেলবে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সমঝোতার চেষ্টা চালাচ্ছেন তিনি। ট্রাম্প চিঠিতে লিখেছেন, ”ক্যানাডা যদি আমার সঙ্গে একযোগে কাজ করে অ্যামেরিকায় ফেন্টানিলের প্রবেশ বন্ধ করে, তাহলে আমি পরে শুল্কের এই হার পরিবর্তনের কথা ভাবব।”




