ভিনিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের উপ-রাষ্ট্রপতি হান ঝেং এর সাথে দেখা করেছেন । সোমবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এস জয়শঙ্কর এই সাক্ষাতের তথ্য এক পোস্টে শেয়ার করেছেন।
এস জয়শঙ্কর বলেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির ওপর জোর দিয়েছি। আমার সফরকালীন এই আলোচনা ইতিবাচক দিক বজায় রাখবে বলে (উভয় নেতাই) আস্থা প্রকাশ করেছি।”
সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের এক সম্মেলনে যোগ দিতে চীন সফরে রয়েছেন এস জয়শঙ্কর।




