ভিনিউজ : গুলশান সোসাইটি আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গৃহস্থালি বর্জ্য অপসারণ পরিষেবা উদ্বোধন করেছে। এই উদ্যোগের মাধ্যমে গুলশানে একটি আধুনিক, পরিবেশসম্মত ও জবাবদিহিমূলক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হলো, যেখানে পরিচ্ছন্নতা, স্বচ্ছতা এবং মানবিক মর্যাদা সমানভাবে নিশ্চিত করা হবে।
এ প্রসঙ্গে সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, “আমরা গুলশানকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য আবাসিক এলাকায় রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাড়ি-ভিত্তিক সংগ্রহ, নির্ধারিত রুট ও সময়সূচি, এবং ধাপে ধাপে রিসাইক্লিং/কম্পোস্টিং চালুর মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনব। একই সঙ্গে যারা মাঠে কাজ করেন-আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের-স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।”
গুলশান সোসাইটির কর্মসূচীর লক্ষ্য হলো :
বাড়ি-ভিত্তিক সংগ্রহ (Door-to-Door): নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী বর্জ্য সংগ্রহ।
পরিবেশসম্মত অপারেশন: খোলা স্থানে ডাম্পিং/বর্জ্য পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ; আইন ও কর্তৃপক্ষের নির্দেশিকা কঠোরভাবে প্রযোজ্য হবে।
স্বচ্ছতা ও জবাবদিহি: কেবল ইউনিফর্ম ও পরিচয়পত্রধারী কর্মী এবং নির্ধারিত গাড়ি বর্জ্য গ্রহণ করবে; অননুমোদিত সংগ্রহ নিরুৎসাহিত করা হবে।
কর্মীদের মর্যাদা ও সুরক্ষা: নিয়মিত PPE (হাতমোজা, মাস্ক, বুট), টিকা, প্রাথমিক চিকিৎসা, বার্ষিক স্বাস্থ্যপরীক্ষা ও স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ।
ধাপে ধাপে সম্প্রসারণ, প্রথম ধাপে ৪০টি সড়কে পরিষেবা; পর্যায়ক্রমে পুরো গুলশান এলাকায় সম্প্রসারণ। রুট ও সময়সূচি সোসাইটির অফিসিয়াল চ্যানেলে প্রকাশ করা হবে।
ভবিষ্যতে সোসাইটি উৎসে ভেজা/শুকনা বজী আলাদা করা, পাইলট রিসাইক্লিং ও কম্পোস্টিং প্রোগ্রাম নিবে । স্কুল/পার্ক/লেকপাড়ে লক্ষ্যভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা উদ্যােগ নিবে ।




