খুলনা প্রতিনিধি :
ভিনিউজ :খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম রাজন (২৮) ও আতিক (২৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, আজ রোববার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তবে তারা আদালতে কেন আসছিলেন তা এখনও নিশ্চত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, রাজন ও আতিক আদালত থেকে বের হয়ে আসলে রাজনকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে রাজন পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। পরে আকিতকে গুলি করে দৃুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। আর হাসপাতালে আতিক মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌঁনে ১টার দিকে আদালতে হাজিরা দিয়ে রাজন ও হাসিব আদালতের প্রধান ফটকের সামনে একটি মোটরসাইকেলে বসেছিলেন। এ সময় ৪-৫টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালায়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুইজনকে জখম করে দ্রুত পালিয়ে যায়। এতে রাজন ঘটনাস্থলেই মারা যান, আর হাসিব গুরুতর আহত হন।
নিহত রাজনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে আহত হাসিবের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশ ধারণা করছে, রাজন ও হাসিবের সহযোগীরা আহত হাসিবকে লুকিয়ে ফেলেছে। তাকে উদ্ধারে শহরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে তল্লাশি চালাচ্ছে পুলিশ।




