ক্রিকেটে নতুন ইতিহাস ! মালদিনি, বাজ্জিওদের দেশ ইতালি এবার টি২০ বিশ্বকাপে

 

ভিনিউজ ডেস্ক : নেদারল্যান্ডসের হেগ শহরে শুক্রবার ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে জায়গা করে নিতে সফল ইতালি ৷
বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হল আরও একটি নাম। মালদিনি, বাজ্জিও, বুফোঁদের দেশ ইতালি এবার জায়গা করে নিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৷ নেদারল্যান্ডসের হেগ শহরে শুক্রবার ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করার সঙ্গে সঙ্গেই প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপে জায়গা করে নিতে সফল ইতালি ৷
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা করেছে নেদারল্যান্ডসও। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫টি দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। ফুটবলের দেশ হিসাবে পরিচিত ইতালি। অথচ গত দুটো বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জনই করতে পারেনি তারা। সেই ইতালিই এবার ক্রিকেট বিশ্বকাপে প্রথম বার যোগ্যতা অর্জন করতে সফল।

পূর্বের খবরচাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা হচ্ছে: আইজিপি
পরবর্তি খবরযারা মব তৈরি করেছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না : তারেক রহমান