করিনা কাপুর তাকিয়ে থাকতেন রাহুলের ছবির দিকে

করিনা কাপুর তাকিয়ে থাকতেন রাহুলের ছবির দিকে

ভিনিউজ : বলিউডের অন্যতম সফল দম্পতি সইফ আলি খান ও করিনা কপূর খান। একটা সময়ে শাহিদ কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন বেবো। সেই সম্পর্কের কথা প্রায়ই শিরোনামে উঠে আসত। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। করিনার জীবনে আসেন সইফ।

‘টশন’ ছবির শুটিং থেকে শুরু হয় তাঁদের প্রেম। ২০১২ সালে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। বর্তমানে তাঁরা দুই সন্তানের মা-বাবা। বলা ভাল, কাজের পাশাপাশি সুখে সংসারও করছেন করিনা। কিন্তু একটা সময়ে কোনও অভিনেতা নন, করিনার মনে জায়গা করে নিয়েছিলেন এক রাজনীতিবিদ।

সিমি গারেওয়ালের অনুষ্ঠানে করিনাকে প্রশ্ন করা হয়েছিল, কার সঙ্গে প্রেম করতে চান। সেই প্রশ্নের উত্তরেই এক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছিলেন অভিনেত্রী। করিনা জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রেম করবেন। বেবো এ-ও জানিয়েছিলেন, তিনি নাকি প্রায়ই রাহুলের ছবির দিকে অপলকে তাকিয়ে থাকেন।

 

-আনন্দবাজার

পূর্বের খবরঅনলাইন পোর্টালের নিবন্ধন পর্যালোচনাসহ ৭ সুপারিশ
পরবর্তি খবরবিক্ষোভে উত্তাল তুরস্কে এরদোয়ানের পদত্যাগ দাবি