ঐকমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি: আলী রীয়াজ

 

 

ভিনিউজ : ঐকমত্য কমিশনের আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর ফরে সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ আরও বলেন, জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ করতে ঐকমত কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের প্রত্যাশা, শহীদ আবু সাঈদ দিবসে জুলাই সনদে সই করবে সব রাজনৈতিক দল।

রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকে অংশ নিয়েছেন ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আজকের বৈঠকে আলোচনা হবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া ও উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে।

 

পূর্বের খবর৩ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করা হবে: নাহিদ ইসলাম
পরবর্তি খবরচট্টগ্রাম কাস্টম হাউসে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম