উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার সঙ্গে স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস যাওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে রিপোর্ট সন্তোষজনক এসেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্যই তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বের খবরখারগ দ্বীপ কোথায়, কেন যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ইরানের এই গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র
পরবর্তি খবরইরানের দাবি—প্রতিরোধের মুখে পিছু হটেছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!