ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করতে সক্ষম যুক্তরাষ্ট্র: হেগসেথ

 

ভিনিউজ : প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ৷ সিঙ্গাপুরে একটি প্রতিরক্ষা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় শনিবার তিনি এ কথা বলেন৷

হেগসেথ বলেন, ”প্রয়োজনে পুনরায় শুরু করার সক্ষমতা আমাদের রয়েছে৷ আমাদের মজুত এর জন্য যথেষ্ট, দেশে এবং বিশ্বজুড়ে৷” তিনি আরও বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক দায়িত্ব৷

সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনা প্রসঙ্গে হেগসেথ বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিই ভালো চুক্তি হবে৷ তবে একই সঙ্গে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা খোলা রাখার বার্তা দিলেন তিনি,যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন৷

 

 

https://p.dw.com/p/5EZMu
লিংক কপি
স্কিপ নেক্সট সেকশন মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্টের ভারত সফর
8 ঘণ্টা আগে8 ঘণ্টা আগে
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্টের ভারত সফর

পূর্বের খবরহামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৩
পরবর্তি খবরভারতের জাতীয় দলে ডাক পাবেন বৈভব সূর্যবংশী : আশাবাদ সাঙ্গাকারা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!